ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আ.লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে’: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিএনপির জেলা সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এদেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এদেশে ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের নির্যাতন ও হত্যাকাণ্ডেরে কথা স্মরণ করে তিনি বলেন, ১৪০০ মানুষ কে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ হাজার পঙ্গুত্ব বরণ করে আহত অবস্থায় আছে। এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা এখানে এসেছি। যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবেই।

বিএনপির ৩১ দফা হচ্ছে রাজনীতির একটি মহাকাব্যের নাম। এই ৩১ দফা তারেক রহমানের ৩১ দফা। তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট ও গণতন্ত্র হত্যার ইতিহাস রচনা করেছে। তার দাবি অনুযায়ী, বিদেশে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং মেগা প্রকল্পের নামে লুট হয়েছে আরও ২ লাখ ৮০ কোটি টাকা—যা দিয়ে ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে ১৪টি ইউনিটের ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট অংশ নেন। কুমিল্লা টাউন হল মাঠ ও আশপাশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আ.লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে’: সালাহউদ্দিন

আপডেট সময় : ০১:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫