সংবাদ শিরোনাম ::
কলকাতায় দুর্গাপূজায় মহিষাসুরের জায়গায় ড. ইউনূসের মূর্তি, বাংলাদেশে তীব্র ক্ষোভ
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৬:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
কলকাতার দুর্গাপূজা ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এক মণ্ডপে দেবী দুর্গার পায়ের তলে মহিষাসুরের জায়গায় অসুর হিসেবে স্থাপন করা হয়েছে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি সদৃশ মূর্তি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এটি কেবলই এক “জঘন্যতম মানসিকতার বহিঃপ্রকাশ” এবং প্রতিবেশী দেশের প্রতি অশুভ বার্তা। ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবকে বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তারা।
বাংলাদেশি নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং অনেকেই দাবি করছেন, অবিলম্বে ভারত সরকারকে এ ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।




















