ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা!

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে মো. দিনু ফকির (৭০) কর্তৃক প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে গত ৪ দিন পরও কোনো মামলা করতে পারেনি ভুক্তভোগী শিশুটির পরিবার।

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দিনু ফকির ওই গ্রামের মৃত ফিরোজ ফকিরের ছেলে।

ভুক্তভোগী শিশুটির পিতা জানান, ঘটনার দিন বিকালে তার মেয়ে অভিযুক্তের বাড়ির কাছের নদীর পাড়ের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। এ সময় অভিযুক্ত তাকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে খবর পেয়ে সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। বিষয়টি জামায়াত নেতা ফরহাদসহ স্থানীয়রা মিটমাট করে দেওয়ার কথা বলেছে।

স্থানীয় জামায়াত নেতা ফরহাদ বলেন, ভুক্তভোগী ও অভিযুক্তরা আমার কাছে এসেছিলো। তবে বিষয়টা তারা নিজেরাই মিটমাট করে ফেলবে। মেয়ের বাবাকে কিছু টাকা দেওয়ার কথা বলছে, তা দিবে। স্থানীয় ওয়াহাব ফকিরের কাছে ১০ হাজার টাকা জমাও দেওয়া হয়েছে। বাকি টাকা দিবে। এ নিয়ে লেখার দরকার নাই।

অভিযুক্তের ছেলে রাজু ফকির বলেন, বিষয়টি মিটামাট করে দেওয়া হয়েছে। এখানে কোন সাংবাদিক লাগবে না। আর অভিযুক্তের দাবি তিনি পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি এমন কাজ করেন নি।

নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, এ বিষয়ে তার কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা!

আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫