ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয় দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখন সুখী দাম্পত্য তাদের। ৮ মাসের বিবাহিত জীবন কাটিয়ে ফেলেছেন তারা । এই সময়টা কেমন কেটেছে, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই অনুভূতিই প্রকাশ করলেন তারকা।

উপস্থাপক যখন মেহজাবীনকে বিবাহিত জীবনের ২৩৪ দিন পার করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, তখন হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। বলেন, ‘এটা কে গুনেছে বসে বসে?’ তবে ভক্ত-অনুরাগীদের পক্ষ থেকে এই হিসাব এসেছে শুনে অভিনেত্রী আনন্দের সঙ্গে জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

মেহজাবীন মনে করেন, বিয়ের পর তার জীবনে তেমন বড় কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে। বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো কাজ করছি, আমার মতো ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনও আছে।’

তবে অভিনেত্রী আরও যোগ করেন যে, বিয়ের পর তার জীবন আরও সহজ হয়ে গেছে। বলেন, ‘আগে কোনো কিছু আমার জন্য করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম… এখন আসলে আমাকে হেল্প করার জন্য আরও অনেকজন চলে এসেছে, আমার ফ্যামিলি সাইজটা আরও বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।’

উপস্থাপক যখন মেহজাবীনের মুখের দিকে তাকিয়ে তাকে ‘খুব সুখী একজন মানুষ’ বলে অভিহিত করেন, অভিনেত্রী উত্তরে হেসে দেন যে তিনি একথা আগেও শুনেছেন। মেহজাবীন বলেন, আমাকে একজন কয়দিন আগে এসে এরকম করে বললেন, ‘মেয়েরা জীবনে আফটার ম্যারেজ হ্যাপি আছে কিনা সেটা তাদের ফেস দেখলেই বোঝা যায়।’ তো আমাকে দেখে বলছেন, ‘তুমি যে অনেক হ্যাপি আছো এটা বোঝা যাচ্ছে।’ তো আমি জানিনা উনি কিভাবে বুঝেছেন, বাট আই অ্যাম ভেরি হ্যাপি ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের পর চেহারা দেখলেই বোঝা যায় মেয়েরা কতটা সুখী : মেহজাবীন

আপডেট সময় : ০৬:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫