ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা ভালো থাকে: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে, নারীরা তখন ভালো থাকে, সুরক্ষিত থাকে। নারী উন্নয়নের কথা বলতে হলে তৃণমূল থেকে নারীদের ক্ষমতায়ন করতে হবে। তারা যাতে নিরাপত্তাহীন না থাকে, সুরক্ষিত থাকে সে ব্যবস্থা করতে হবে।

শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নারীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি একজন মেয়ে, আমি একজন সন্তান ও আমি একজন মা হিসেবে বলতে পারি, আমাদের দেশের সকল পর্যায়ের মায়েরা কত কষ্ট করে তাদের সংসার চালান, ছেলে-মেয়েদের মানুষ করেন, সংসারে কাজ করেন, ঘরে কাজ করেন, ক্ষেতে কাজ করেন। যে সকল নারীরা রাজনীতির মাঠে নেমেছেন, তারা সংসার সামলে ভোটের সময় পুরুষের সঙ্গে ভোটের মাঠে কাজ করেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের কথা উল্লেখ শামা ওবায়েদ বলেন, আমাদের দেশে হাজার হাজার, লাখ লাখ নারীরা গার্মেন্টসে কাজ করেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আরও বেশি থাকতে হবে। নারীর যদি জয় হয়, পুরো সমাজ জয়লাভ করে। মা-ই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় পরিচয়। মা যখন জয়লাভ করবে, সারা দেশ জয়লাভ করবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। ৯ বছর এরশাদবিরোধী আন্দোলন করেছেন। তিনি আপসহীন নেত্রী হয়েছেন। ১৯৯১ সালে দেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ক্ষমতায় এসে নারীদের উন্নয়নের জন্য নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করেছেন। নারীদের প্রাথমিক থেকে কলেজ পর্যায় পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছেন। প্রত্যেক মেয়ে যাতে পড়াশোনার সুযোগ পায় সে ব্যবস্থা করেছেন খালেদা জিয়া।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় ৬ বছর জেলে রেখেছে। ২০১৮ সালে নিশিরাতের নির্বাচন ও ২০২৪ সালে আমি-ডামির নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে আমাদের মা-বোনেরা ভোট দিতে পারেননি।

উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ গ্রাম, পাড়া-মহল্লায় ধানের শীষের বিজয়লাভের জন্য কাজ করতে হবে।

তিনি তার প্রয়াত বাবা বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের কথা স্মরণ করে বলেন, আমার বাবা যখন বেঁচে ছিলেন, তিনি কিন্তু সারা জীবন নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন।

নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা ভালো থাকে: শামা ওবায়েদ

আপডেট সময় : ১১:১৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫