ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না — নুরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না উল্লেখ করে নুরুল নূরুল ইসলাম বুলবুল বলেন—আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা হবে চাঁপাইনবাবগঞ্জকে। জেলার সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ,
ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি।

স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জেলার হাজারো জামায়াত নেতা-কর্মী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না — নুরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০৫:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫