ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলি পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন ওই নির্বাচনী এলাকার বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আজ রবিবার রাতে গাবতলী হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মাজার রোড প্রদিক্ষণ করে গাবতলী আন্ত জিলা বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিল থেকে রাজধানীর দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণেরও প্রতিবাদ জানান নেতাকর্মীরা। তারা কারণ দর্শানোর নোটিশকে অযৌক্তিক বলে দাবি করেন।

জানা যায়, দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। এবারের নির্বাচনেও তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে ঢাকা-১৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সানজিদা ইসলাম তুলির মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন এস এ সাজুর কর্মী-সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোরআন অবমাননার অভিযোগে তুলির বিরুদ্ধে বিএনপির মশাল মিছিল

আপডেট সময় : ০৯:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫