ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক গ্রেফতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল কলারোয়া পৌরসভার বাসিন্দা ও বাজারের শিমুল ফার্মেসির মালিক।

অন্যদিকে, প্রাইভেটকার চাপায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামালউদ্দীন টুটুল খুলনার বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কের একপাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন যুবদল নেতা জামালউদ্দীন টুটুল। এ সময়, বেপরোয়া গতির একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি।

কলারোয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইনে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত করার অপরাধের মামলায়, প্রাইভেটকার চালক শিমুলকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুবদল নেতাকে প্রাইভেটকার চাপা দেয়ার ঘটনায় চালক গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫