ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ ঘণ্টা পরও জ্বলছে হংকং-চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। আটটি ভবনের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে মাত্র চারটির আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও হদিস মেলেনি কমপক্ষে ২৭৯ জনের।

দেশটির আট দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। ৭শ’রও বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্বে অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে। তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ।

এর আগে, স্থানীয় সময় আনুমানিক বিকেল তিনটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকেই চলে নেভানোর প্রচেষ্টা। আগুনের লেলিহান শিখা থামাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।

হংকং-চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট ৮টি ব্লকে প্রায় ২ হাজারের মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। যেখানে বয়স্কদের বসবাসই বেশি। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে আটটি ব্লকে বাস করে অন্তত ৪ হাজার ৬শ’ জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল- সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটিই সর্বোচ্চ।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হেল্প ডেস্ক।

অপরদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৮ ঘণ্টা পরও জ্বলছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্স, নিহত বেড়ে ৪৪

আপডেট সময় : ১১:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫