ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে একটি মালবাহী জাহাজ ভাড়া করে এনে কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে ১৫ দিন ধরে জাহাজটি কেটে বিক্রি করা হয়। এই শিপইয়ার্ডের মালিক অভিযুক্ত শাহাদাত হোসেনের বাবা পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম।

জাহাজটি কেটে ফেলার ঘটনায় এটির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন। এতে তাঁর এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় তিনি উল্লেখ করেছেন। মামলায় গতকাল বুধবার সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে তাঁকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামের ইমানুল হকের ছেলে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামে একটি জাহাজ গত ১ নভেম্বর ভাড়া করে আনা হয়। এ জন্য সাত লাখ ২০ হাজার টাকায় এক মাসের চুক্তি হয়। পরবর্তী সময়ে শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, হোসেনসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে ফেলে। গত রোববার সকালে মোবাইল ফোনে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে জাহাজ কাটার খবর পান এটির মালিক রাকেশ শর্মা। খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর জাহাজ কেটে ফেলার সত্যতা পেয়ে মামলা করেন।

জাহাজের মালিক রাকেশ শর্মা জানান, জিনিসপত্র পরিবহনের জন্য জাফর নামে একজন তাদের সঙ্গে এক মাসের চুক্তিতে জাহাজটি ভাড়া করেন। কিন্তু তাঁর সঙ্গে মিলে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলে নিজেদের শিপইয়ার্ডে নিয়ে সেটি কেটে বিক্রি করে দেন। বিষয়টি নিয়ে শাহাদাতের বাবা রফিকুল ইসলাম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েও পরে টালবাহানা শুরু করেন। এতে তিনি মামলা করেন।

জানা যায়, মো. জাফর চট্টগ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে চট্টগ্রাম থেকে জাহাজ ভাড়া করে দেওয়ার কাজ করেন। অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। তাঁর বাবা ও শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম গত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির সঙ্গে জড়িত ছিলেন। সেই সময়ে জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আস্থাভাজন হওয়ায় ছাত্রদল নেতা শাহাদাত বিভিন্ন শিল্প কারখানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেছেন। এদিকে, হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের মামলায় আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালবাহী জাহাজ ভাড়ায় এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা

আপডেট সময় : ০২:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫