ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ কর্মীর জামায়াতে যোগদান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০০ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় জামায়াতের পক্ষ থেকে নতুন সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

যোগদানকারীরা হলেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ জন বিএনপিসহ বিভিন্ন দলের কর্মী।

জামায়াতে ইসলামী মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হুদা বলেন, এখন আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারছি। কিন্তু এক সময় ষড়যন্ত্র করে আমাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, যা সফল হয়নি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, তারা টাকা বিদেশে পাচার করেছে যা দিয়ে দেশের ৫৭টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

তিনি আরও বলেন, আগামীতে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে আমরা সরকারি গাড়ি বা বিশেষ সুবিধা নেব না। ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজকের এই যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সচিব মাওলানা কাজী রুহুল আমিন, গাংনী উপজেলা আমির মো. রবিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার আমির মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিসহ বিভিন্ন দলের ৩০০ কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৭:৩৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫