৩৬ ঘণ্টা পর টঙ্গীর ড্রেন থেকে উদ্ধার ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ
- আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বিপিসি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে অরক্ষিত গভীর ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (২৬) মরদেহ অবশেষে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালবেলা ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার রাতে টঙ্গীর কলেজ গেট এলাকায় রাস্তায় হাঁটার সময় ভারী বৃষ্টিপাতের মধ্যে অরক্ষিত একটি ড্রেনে পড়ে যান ফারিয়া। এরপর থেকে ফায়ার সার্ভিসের একাধিক টিম টানা উদ্ধার তৎপরতা চালিয়ে যায়।
মঙ্গলবার সকালে ড্রেনের প্রায় এক কিলোমিটার দূরে একটি স্থানে তার মরদেহ পাওয়া যায়।
ফারিয়ার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ড্রেনটি ছিল অরক্ষিত এবং এতে কোন কভার ছিল না। বারবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ড্রেনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।




















