ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক

জনপ্রিয় অভিনেত্রীর গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: ভারতের আসামের জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হক মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই যুবক গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মচারী ছিলেন। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

গত শুকবার (২৫ জুলাই) মধ্যরাতে আসাম রাজ্যের গোয়াহাটির কাহিলিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। গুয়াহাটি পৌর কর্পোরেশনের কর্মচারী সামিউল হক ওই এলাকায় রাস্তার লাইট মেরামতির কাজ করছিলেন। এ সময় অভিনেত্রী নন্দিনীর গাড়ি ধাক্কা মারে। এ ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

প্রত্যক্ষদর্শীদের মতে, নন্দিনী কাশ্যপ ঘটনার সময় ঘণ্টায় ১২০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।

ঘটনার পর নন্দিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্য কর্মীরা তাঁর গাড়িকে অনুসরণ করেন। শেষপর্যন্ত তিনি কাহিলীপাড়া অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ঢোকেন। কাহিলীপাড়ায় পৌঁছালে মিউনিসিপ্যালের একজন ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এবং যিনি দুর্ঘটনার ভিডিও রেকর্ড করছিলেন তাঁকে শারীরিকভাবে লাঞ্ছনা করেন।

এই দুর্ঘটনায় সামিউল হকের উভয় পা কেটে ফেলতে হয় এবং তাঁর হাতে ও ঊরুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। আহত যুবক গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়া অ্যাপোলোতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনপ্রিয় অভিনেত্রীর গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫