ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ২৮৬, ফেল থেকে পাস ২৯৩ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

নতুন ফল অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন পরীক্ষার্থী।

এর মধ্যে পাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন পরীক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছে ২৯৩ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, এবার পুনঃনিরীক্ষণের জন্য মোট ৯২ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৯৪৬ জনের।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৪ লাখ ৭৯ হাজার ৩১০ পরীক্ষার্থী। তখন পাস করে ১০ লাখ ৬ হাজার ৫৫৪ জন। পাসের হার ৬৮ দশমিক শূন্য ৪, যা গতবার ছিল ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

এবার গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে ৩৮ হাজার ৮২৭। এবার জিপিএ-৫ পায় এক লাখ ২৫ হাজার ১৮ জন। পুনঃনিরীক্ষণে এখন তা কিছু বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ২৮৬, ফেল থেকে পাস ২৯৩ জন

আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫