ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক

সাঈদীর ফাঁসির রায় মিষ্টি বিতরণকারী সেই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর লিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন। এরপর থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় ছাত্র-জনতা দেখতে পেয়ে আটক করে। প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায়, পরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাঈদীর ফাঁসির রায় মিষ্টি বিতরণকারী সেই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫