ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে থানায় নির্যাতনের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ইন্টারনেট সংযোগ না দেওয়ায় এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন (২৭) স্থানীয় একটি ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানায়। খবর পেয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ফাঁড়ির সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ওসির উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘটনার বর্ণনায় আহত ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, তিনদিন আগে ফাঁড়ির ইনচার্জ আমার কাছে ফ্রিতে ইন্টারনেট চান। না দিলে লাইন খুলে নেওয়ার হুমকি দেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাব বলে চলে আসি। আজ বিকেলে ফাঁড়ির সামনে গেলে আমাকে ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর আমার মোটরসাইকেলকে চুরি করা বলে মিথ্যা অপবাদ দেওয়া হয়। পরে এসআই নাজমুল হাসান দোতলা থেকে নেমে এসে আমাকে বেধড়ক মারধর করেন। এতে আমার দুই হাত গুরুতর জখম হয়।

এ বিষয়ে অভিযুক্ত এসআই নাজমুল হাসান গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ অস্বীকার করেন। তবে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া ভিন্ন তথ্য দেন। তিনি বলেন, অভিযুক্ত উপ-পরিদর্শক নাজমুল হাসান আমার কাছে দোষ স্বীকার করেছেন। ইতোমধ্যে বিষয়টি পুলিশ সুপারকে অবগত করেছি। ভুক্তভোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্রি ইন্টারনেট না দেওয়ায় যুবককে থানায় নির্যাতনের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

আপডেট সময় : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫