ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা ও দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাইকগাছায় রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ আগষ্ট) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে, সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএম এম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।
প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, অব. শিক্ষক সুখদেব মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ বিশ্বাস।
এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সদস্য সাকিবুর রহমান বাবলা, পূর্ণ চন্দ্র মন্ডল, জামিনুর ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ থেকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল এবং ‘খ’ গ্রুপ থেকে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী ২৬ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০১:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫