ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলনে, বিচার দাবি কর্মকার পরিবারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
  • আপডেট সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণপুর মৌজায় কেনা জমি জবরদখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার দুপুরে শহরের একটি প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শ্রী সন্তোষ কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তার কেনা প্রায় নয় শতক জমির মধ্যে ১ দশমিক ৬৫ শতক বিক্রি করলেও অবশিষ্ট অংশ প্রতিপক্ষ প্রায় এক বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। জমি ফেরত চাইতে গেলে তারা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ওই জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ সময় ছোট ভাই সুমন কর্মকার এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়। এ ঘটনার প্রমাণস্বরূপ চিকিৎসার কাগজপত্র ও ছবি রয়েছে বলেও দাবি করেন সন্তোষ কর্মকার।

তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৭ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সালিশে সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ তা মানেনি এবং এখনও জমি অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে তিনি একদিকে সম্পত্তি বঞ্চিত, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সন্তোষ কর্মকার অভিযোগ করেন, প্রতিপক্ষ সুফল কর্মকারের ছেলে সাধন কর্মকারের নেতৃত্বে বাঘু কর্মকার, নিতাই কর্মকার ও কৃষ্ণ কর্মকার নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

জমির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রামকৃষ্ণপুর মৌজার খতিয়ান নং– ২৩৩২, ১৮৮৫ ও ১২২৮, দাগ নং– ৬০৮-এর জমির মালিক তিনি।
সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন শ্রী সুমন কর্মকার, শ্রী জয়দেব কর্মকার এবং স্থানীয় আকরাম আলী।

তিনি এ ঘটনায় সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন ও ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলনে, বিচার দাবি কর্মকার পরিবারের

আপডেট সময় : ০১:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫