ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রাজশাহীর পবায় ধানক্ষেতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে আদিব আহনাফ (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত আদিব ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১ মার্চ) রাতে দাদা শামসুল হুদার সঙ্গে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। নামাজ শেষে আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেন।

সোমবার (২ মার্চ) ভোরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)-এর কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, আদিবের পরনের প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তার মামা মো. মোকছেদ আলী বলেন, “আমার ভাগনেকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় ধানক্ষেতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬