ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং একটি ভবনের নিচতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি ঝুটের গোডাউনে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভাড়াটিয়া লিটন আহত হন। আহতদের মধ্যে শিপন ও ছগিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইফতারের কিছুক্ষণ পর হঠাৎ করেই ভবনটির নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার দেয়াল ও জানালার কিছু অংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ভেঙে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের পরপরই বিকট শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আরেকজন দেয়ালের নিচে আটকা পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। আরও কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে।

নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গোডাউনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

আপডেট সময় : ০৯:০২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬