কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান গ্রেফতার
- আপডেট সময় : ০১:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় সদর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আকতার হোসেন ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে আকতার হোসেন এক কোটি টাকা চাঁদা দাবি করেন এবং কাজ বন্ধ করার হুমকি দেন।
এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রকৌশলী রাজিব খান ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, চাঁদা না দেওয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।




















