ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুর শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছে, আজ সোমবার সকালে ১০ টা দিকে  জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের, উপজেলার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জহিরুল ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন। তিনি কাগমারী গ্রামে শরিফা খাতুনকে (২৭) বিয়ে করেছিলেন।

মৃতের শাশুড়ি শাহেদা খাতুন বলেন, ৬ মার্চ তাঁর মেয়ে শরিফা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে আসেন। ১২ মার্চ স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা যেতে রাজি হননি। সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহের কোটচাঁদপুর শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬