ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে রাবার বাগান থেকে তিন শ্রমিক অপহরণ

‘আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, শুধু তাকে নিয়ে ভয় পাচ্ছি’: পুলিশকে তৌহিদ আফ্রিদি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় আফ্রিদি পুলিশের উদ্দেশে বলেন, ‘আমি পালাব না, কোরআনের কসম। আমি ওমরা হজ করছি। আমি শুধু আমার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছি, সে ছয় মাসের প্রেগন্যান্ট’।

এ সময় বাসা ভাড়া না নিজের কি না- জানতে চাইলে আফ্রিদি জানান, না, এটা আমার আপন দাদার বাসা। দাদার বাসায় আসছি আমি কবর জিয়ারত করতে। সিআইডি জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও (২২ নম্বর আসামি) গত ১৭ আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের বাংলাবাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে সিআইডি অভিযান চালায়। পরে তৌহিদ আফ্রিদিকে সেখান থেকে আটক করা হয়।

সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার রাতে ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। আসামিকে নিয়ে আভিযানিক টিম ঢাকার পথে রওনা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা, শুধু তাকে নিয়ে ভয় পাচ্ছি’: পুলিশকে তৌহিদ আফ্রিদি

আপডেট সময় : ১২:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫