ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারের এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি ছিল এবং অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান, ভাঙ্গারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, অগ্নিকাণ্ডে ২০জন মালিকের ২৪টি সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান

আপডেট সময় : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬