ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

রংপুরে পৃথক অভিযানে দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রংপুরে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃতরা হলেন রংপুর নগরীর কামারপাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮) এবং বীরভদ্র বালাটারি এলাকার মাহামুদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম ওরফে শফিক।

র‌্যাব জানায়, মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৩, সদর কোম্পানির একটি আভিযানিক দল রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকার লালবাগ খামারপাড়া আলমনগরে অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করে। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে বুধবার ভোররাতে র‌্যাব-১৩ এর একটি দল মহানগরীর মাহিগঞ্জ থানার বড় রংপুর এলাকা থেকে মাদক মামলার ছয় মাসের ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম ওরফে শফিককে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরে পৃথক অভিযানে দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬