ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

নিরাপদে মাতৃভূমিতে ফেরার আকুতি: উখিয়া-টেকনাফে লাখো রোহিঙ্গার অংশগ্রহণে ৮ম গণহত্যা দিবস পালিত

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
  • আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে হৃদয়বিদারক আকুতি ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে পালিত হলো ৮ম রোহিঙ্গা গণহত্যা দিবস। ২০১৭ সালের ২৫ আগস্ট রাত থেকে শুরু হওয়া ভয়াল গণহত্যা ও বাংলাদেশমুখী রোহিঙ্গা স্রোতের বেদনাদায়ক স্মৃতি স্মরণে সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

উখিয়া-টেকনাফের প্রায় প্রতিটি ক্যাম্পে রোহিঙ্গারা ব্যানার-ফেস্টুন, স্লোগান, শোকবাণী আর মিয়ানমার ভাষার তারানায় অংশ নেন। ক্যাম্প-৪ এর বি-৬ ব্লক সংলগ্ন ফুটবল মাঠে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অনুমতিক্রমে রোহিঙ্গা ফরসিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ কমিটি (RO-FDMN-RC)-এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাস্টার কামাল। এতে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা অংশগ্রহণ করেন।

একই সময়ে ক্যাম্প-১ ওয়েস্ট এর ই-৬ ব্লক সংলগ্ন মফিজের মাঠে রোহিঙ্গা কমিটি ফর পিস এন্ড রিপাট্রিয়েশন (RCPR)-এর আয়োজনে সভাপতি মাস্টার দিল মোহাম্মদের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা উপস্থিত ছিলেন।

এছাড়া ক্যাম্প-৯ এর ডি ব্লক ও সাব-ব্লক সি-৬ এর বালি বাজার মাঠে মুফতি আনিস, মাস্টার সাদেক ও আরএসও নেতা মৌলভী মোহাম্মদ নূরের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ৪ হাজার রোহিঙ্গা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন হেডমাঝি আবদুল আমিন, ARSPHR নেতা ডা. জুবায়ের, রহমত উল্লাহ, সাদেক হোসেন, আহমেদ, ইউসুফ, হেলাল (কায়ু মাইং), মৌলভী বনি আমিন, নজিমুল্লাহ, মুফতি আনিস, মৌলভী সাদেক, ক্যাম্প-৯ এর শামসু নূর ও ক্যাম্প-১১ এর আরএসও সদস্য সায়েদুল আমিন প্রমুখ।

সব অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিভিন্ন ভাষায় বক্তৃতা, গণহত্যার ভুক্তভোগীদের বয়ান, শিক্ষার্থীদের আবৃত্তি, উদ্বোধনী বক্তব্য এবং ইংরেজি ও মিয়ানমার ভাষায় উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

*নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করো

*আমাদের নেতা আবু আম্মার জুনুনিকে মুক্তি দাও

*আমরা শান্তি চাই, যুদ্ধ নয়

*গণহত্যা বন্ধ করো

*শরণার্থী জীবন নয়, আমরা মাতৃভূমি চাই

এসব স্লোগানে পুরো ক্যাম্প এলাকা মুখরিত হয়ে ওঠে। ২০১৭ সালের আগস্টে প্রাণ বাঁচাতে কিভাবে অমানবিক নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছিল সে বিভৎস চিত্রও বক্তৃতার মাধ্যমে স্মরণ করেন অংশগ্রহণকারীরা।

৮ বছর ধরে বাংলাদেশে আশ্রিত থাকলেও আজও প্রত্যাবাসনের কোনো কার্যকর পদক্ষেপ বাস্তবায়িত হয়নি বলে হতাশা ব্যক্ত করেন রোহিঙ্গারা। তারা বলেন, প্রতিবার ২৫ আগস্ট এলে আমাদের হৃদয়ে নতুন করে ক্ষত জেগে ওঠে। আমরা শরণার্থী জীবন চাই না, চাই শান্তিপূর্ণভাবে নিজভূমে ফিরে যেতে।

RCPR নেতা দিল মোহাম্মদের নেতৃত্বে ক্যাম্প-১ ওয়েস্ট, ক্যাম্প-৪, ক্যাম্প-৯, ক্যাম্প-১৭ সহ একাধিক স্থানে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। সব অনুষ্ঠান শেষ হয় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপদে মাতৃভূমিতে ফেরার আকুতি: উখিয়া-টেকনাফে লাখো রোহিঙ্গার অংশগ্রহণে ৮ম গণহত্যা দিবস পালিত

আপডেট সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫