ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ লালমনিরহাটে বাইরে থেকে লোকআসলে উন্নত হবে জেলা প্রশাসক

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১৫

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বগুড়া জেলার শেরপুর উপজেলায় তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আলমাস (৫৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় আলমাস মারা যান। এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলমাস ঢাকার সাভার থানার দেওয়ানবাড়ি পাঁচগাছিয়া এলাকার মৃত আবু বাসের মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে একটি খালি ট্রাক ঘোরানোর চেষ্টা করছিলেন হেলপার। এ সময় ঢাকাগামী আলুবোঝাই ‘রিজভী পরিবহন’-এর একটি ট্রাক দুর্ঘটনা এড়াতে গেলে পেছন থেকে আসা ‘সবুরা পরিবহন’-এর আরেকটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে আসা ‘এসআই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় আলমাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১৫

আপডেট সময় : ০৫:৫৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬