সিলেটের তরুণ রুমন আহমদের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সিলেটের বিশ্বনাথ উপজেলাে রুমন আহমদ (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রুমন উপজেলার অলংকারি ইউনিয়নের বড়খুরমা (উত্তর) গ্রামের আবদুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) রাতের কোনো একসময় রুমন নিজ বাড়ির বড় ভাই দিলোয়ারের শয়নকক্ষে প্রবেশ করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিবার সূত্র জানায়, রুমন কৃষিকাজে যুক্ত ছিলেন এবং ঘটনার দিন রাতে পনাউল্লাহ বাজারে ঘুরে আসেন। পরদিন বেলা ১১টা পর্যন্ত দরজা ভেতর থেকে আটকানো থাকার কারণে পরিবারের অন্য সদস্যরা ভেতরে প্রবেশ করেন এবং ঝুলন্ত মরদেহ পান। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
বিশ্বনাথ থানা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




















