সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাকচাপায় যুবক শাহীনের মৃত্যু
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাে সোমবার (৩০ মার্চ) বিকেলে ট্রাকচাপায় মো. শাহীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটে সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকায়। নিহত শাহীন স্থানীয় বাসিন্দা ছিলেন।
সন্দ্বীপ থানার (ওসি, তদন্ত) সুজন হালদার জানিয়েছেন, বিকেলে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।




















