ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

ছেঁড়া ১০০ টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডা, হামলার ৫ দিন পর দোকানদারের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
  • আপডেট সময় : ১১:০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের জালমাছমারী এলাকায় বিকাশের দোকানে উঠানো ছেঁড়া ১০০ টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক দোকানদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল নিহত বাবুলের ভাই নজরুল ইসলামের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করে। এর দুই ঘন্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটা ছেঁড়া নোট রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র ও ১০-১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালায়। ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন বাবুল হোসেন। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কিছুটা স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারনে মৃত্যু বলে প্রাথমিক ধারনা চিকিৎসকদের। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় শিবগঞ্জ থানার ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছেঁড়া ১০০ টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডা, হামলার ৫ দিন পর দোকানদারের মৃত্যু

আপডেট সময় : ১১:০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫