ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

চট্টগ্রামে ভাড়া বাসায় চোলাই মদের কারখানা, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-র দক্ষিণ মোহরা এলাকায় একটি ভাড়া বাসায় গড়ে তোলা চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে দক্ষিণ মোহরার একটি ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ৫১০ লিটার চোলাই মদ এবং প্রায় এক হাজার লিটার গাঁজনকৃত তরল পদার্থ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পার্বত্য এলাকা থেকে মদ তৈরির উপকরণ সংগ্রহ করে নগরের ওই বাসায় কারখানা স্থাপন করে অবৈধভাবে মদ উৎপাদন ও বিক্রি করছিলেন। অভিযানে মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে ভাড়া বাসায় চোলাই মদের কারখানা, গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৫:৩১:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬