ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় জামায়াত আমিরের গভীর শোক ও ক্ষোভ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

 কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন এবং দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জোর দাবি জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “১৪ এপ্রিল ভোর রাত ৩টার দিকে দাউদকান্দিতে এই মর্মন্তুদ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। আমি নিহতদের শহিদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সড়ক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “বারবার সংঘটিত এসব দুর্ঘটনা প্রমাণ করে যে, দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও বিশৃঙ্খলা বিরাজ করছে। বেপরোয়া গতি, চালকদের প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।”

তিনি অবিলম্বে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং মহাসড়কে কার্যকর নজরদারি জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় জামায়াত আমিরের গভীর শোক ও ক্ষোভ

আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬