ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না।

রবিবার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না।

বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে-ময়দানে ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সব সময় মানুষের বিপদে-আপদে পাশে থাকে।

এখনো সব মানুষের পাশে থাকতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।

দুলু আরো বলেন, আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতে পারেনি। তরুণ সমাজ জীবনে প্রথম ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক-এই স্লোগান তুলতে হবে।

খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম বুলবুল, হাফিজুল ইসলাম হাফিজ ও আনিসুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

আপডেট সময় : ০৮:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫