ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৯ দফা দাবিতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশের বাধায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকরা মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বেতন ৭ থেকে ১০ তারিখে পরিশোধ, মেডিকেল ছুটি, হাজিরা বোনাস, বাটন ফোন ব্যবহার করা, নাইট বিল ১৫০ টাকা ও বকেয়া বেতন পরিশোধসহ ৯ দফা দাবি উপস্থাপন করেন। তাদের এসব দাবি মালিকপক্ষ পুরোপুরি মেনে না নেওয়ায় দুপুরের থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর বিভিন্ন সড়কের প্রবেশমুখ অবরোধ করে আন্দোলন করেন।

কারখানার শ্রমিক আব্দুল লতিফ, হুমায়ুন কবীরসহ কয়েকজন বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক। আমাদের নিরাপত্তার স্বার্থে মোবাইল ব্যবহার করতে দিতে হবে। আমাদের বকেয়া বেতন না দিলে আমরা খাব কী? এই কারখানায় আমরা যে কাজ করি, আমাদের তেমন কোনো সুযোগ-সুবিধা কর্তৃপক্ষ দেয় না।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কেও চলে আসেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিহত করা হয়েছে। এখন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫