ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

শিক্ষকদের ফোন করে লং মার্চ না করার আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

বাড়িভাড়া বাড়ানোর দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের আজ (মঙ্গলবার) দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে লংমার্চ করার কথা ছিল। তবে এ লংমার্চ ‌‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কল করে এ আহ্বান জানান তিনি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মসূচিস্থলে মাইকে এ ঘোষণা দেন।

শিক্ষক নেতা অজিজী বলেন, এনসিপির নেতা; আমাদের পাশে সবসময় ‍যিনি থেকেছেন; সেই হাসনাত আব্দুল্লাহ এইমাত্র আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে, তা দেখে পরবর্তী কর্মসূচি করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষকদের ফোন করে লং মার্চ না করার আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫