ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে অগ্রিম জামিনের চেষ্টা করছেন সামিরা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামি সামিরা হক। তিনি অগ্রিম জামিনের চেষ্টা করছেন বলে জানা গেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত থাকতে দেখা গেছে। সেখানে তিনি কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথাও বলেন।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে আদালত এই আদেশ দেন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‌‘আমরা আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি। আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে, পাওয়া গেলে গ্রেফতার করা হবে।’ সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা গেছেসামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে হাইকোর্ট প্রাঙ্গণে দেখা গেছে

প্রসঙ্গত, প্রায় ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। গত ২০ অক্টোবরের ওই নির্দেশের পরদিন সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়।

মামলায় আসামি হিসেবে আরও ১০ জনের নাম রয়েছে। তারা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় নায়ক সালমান শাহ। সে সময় তার মৃত্যু আত্মহত্যা বলে দাবি করেন স্ত্রী সামিরা। কিন্তু দীর্ঘদিন পর নতুন তদন্তে ঘটনাটি হত্যা হিসেবে পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বর্তমান স্বামীকে দিয়ে গোপনে অগ্রিম জামিনের চেষ্টা করছেন সামিরা

আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫