ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না: সারজিস আলম

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, মাঠ আর আগের মতো নেই, আগের ইকুয়েশন এবার মিলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে সারজিস আলম লেখেন—প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ, জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নাই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মতো মিলিয়ে নিয়েন। ইনকিলাব জিন্দাবাদ।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে, তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধানও। এই সংশোধিত আরপিও ধরেই শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

নতুন আরপিও অনুযায়ী—জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না; আদালত ঘোষিত ফেরারি/পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না; দেড় দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে; একক প্রার্থী হলেই জেতা যাবে না। ‘না’ ভোট চালু হয়েছে; সমান ভোট পেলে পুনঃভোট হবে; জামানত বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে; দল আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা; চালু হলো আইটি সাপোর্টে পোস্টাল ভোটিং পদ্ধতি; কোন কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি; এআই এর অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে; হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাঠ আর আগের মতো নেই, ইকুয়েশন এবার মিলবে না: সারজিস আলম

আপডেট সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫