ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নির্যাতনের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ!

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় এক গৃহবধুকে নির্যতনের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত সেলিনা আক্তার (২৫) জেলার কলারোয়া উপজেলার সরসকাটি গ্রামের মোঃজুয়েল গাজীর স্ত্রী। গত মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে সেলিনা আক্তারের মৃত্যু হয়। তার তিনটি সন্তানও আছে।

মৃত সেলিনা আক্তারের ছোট বোন সাথী আক্তার অভিযোগ করে বলেন, “আমার বোনকে রাতে মারধর করে হাসপাতালে আনা হয়। সকালে জানতে পারি, সে মারা গেছে।” সাথী আক্তার আরও বলেন, দীর্ঘদিন ধরে আমার বোনের ওকে নির্যাতন করে আসছে তার স্বামী জুয়েল গাজী।

সেলিনার বাবা সেলিম শেখ বলেন, “আমার মেয়েকে মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার আগে কেউ আমাকে কিছু জানায়নি। পরে শুধু মৃত্যুর খবর জানানো হয়। হাসপাতালে এসে দেখি মেয়ের মরদেহ পড়ে আছে।

তিনি আরো বলেন, আমার মেয়েকে রেখে সবাই চলে গেছে, এবং এর আগে কয়েকবার এই মেয়ের ওপরে নির্যাতন করা হয়, তা নিয়ে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের সালিশে মীমাংশ করানো হয়। এরপরেই আবারও মারধর করার পরে সাতক্ষীরা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয়।

চাচাতো বোন বৃষ্টি বলেন, “সেলিনা আমার চাচাতো বোন এবং দুই জা। আমরা দুই বোনের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে করেছি। ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না, শুধু হাসপাতালে এসে সব দেখি।” সেলিনা আক্তারের মেয়ে বলেন, আমার চোখের সামনে বাবা, মাকে মারধর করেন এবং জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। লোক-দেখানো জন্য মাকে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে সাতক্ষীরা সদর থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্যাতনের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ!

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫