ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মনোনয়ন না পেলেও মাঠ ছাড়ব না, জনগণ চাইলে নির্বাচন করতেই হবে: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না। জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি।

সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমে টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাই নাই তাই বলে মাঠ ছাড়লে তো হবে না। মানুষ যদি চায়, নির্বাচন তো আমাকে করতেই হবে। এখন সেটা হাঁস মার্কায় করি আর শীষ মার্কায় করি সেটা বড় বিষয় নয়। মানুষ কী বলছে, সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হয়।’

প্রসঙ্গত, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-২) থেকে রুমিন ফাহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ নির্বাচন করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের তাহের উদ্দিন ঠাকুর। ‘বিতর্কিত।’ ওই নির্বাচনে তাহের উদ্দিন ঠাকুরকে ঢাকা থেকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ আছে। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৮৩৭।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মনোনয়ন না পেলেও মাঠ ছাড়ব না, জনগণ চাইলে নির্বাচন করতেই হবে: রুমিন ফারহানা

আপডেট সময় : ১২:৪২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫