ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: আজ ৫ আগস্ট। ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। দিনটি ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে এরই মধ্যে শেষ হয়েছে অনুষ্ঠানের মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি। এ ছাড়া অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানিক মিয়া অ্যাভিনিউতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এলাকাটিতে উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে গোয়েন্দা নজরদারি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র্যা ব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন থাকবে।

অনুষ্ঠানস্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ডদলের পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

আপডেট সময় : ১২:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫