ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই : ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: এমন কোনো বড় মাপের ব্যবসায়িক অফিস ঢাকা শহরে নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘রাজনীতি অনেক বড় মাপের জিনিস। এখানে অনেক বড় পরিধিতে কাজ করতে হয়। এই বড় পরিধিতে কাজ করার জন্য অনুদানেরও প্রয়োজন হয়।

কিন্তু অনুদান আপনাকে কে দেবে? কেন দেবে?’ সম্প্রতি এক  টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমার কথা যদি বলি— আমার দল গত ৮ বছর ধরে আর আমি রাজনীতিতে গত ১৫ বছর ধরে, আমরা কষ্ট করে যাচ্ছি। এই কষ্ট আমাদের বন্ধুরা আত্মীয়স্বজনরা অনেকে দেখেছেন, দেখে দলে জয়েন করেছেন। যারা জয়েন করেছেন তারা দলে কন্ট্রিবিউট করে অনুদান দেয়।

অনেকেই যারা ইনাদেরকে সাপোর্ট করেন তারাও ছোটখাট অনুদান দেয়।’ ববি বলেন, ‘আজকে আপনি নতুন রাজনীতিতে এসেছেন আপনাকে খুব বেশি লোকজন অনুদান দেবে না। তখন আপনার অসৎ উপায়ে যেতে হবে। অসৎ উপায়ে যাওয়ার দরকার নেই, যদি আপনি রাতারাতি ক্ষমতায় যেতে না চান।

আপনি আস্তে আস্তে বাড়বেন।’ ববি আরো বলেন, ‘আজকে আমার দল যেই জায়গায় পৌঁছেছে, আজকে থেকে আট বছর আগে যদি এক্সাক্টলি ওই জায়গায় থাকতে চাইতাম তাহলে আমারও অসৎ উপায়ে অনুদান নিতে হতো। ওই অসৎ উপায়ে অনুদান নেওয়াটাকে আমরা বলি চাঁদা তোলা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখান থেকে এনসিপি চাঁদা তোলে নাই : ববি হাজ্জাজ

আপডেট সময় : ০১:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫