ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

বিপিসি ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার মামুনুর রশীদের স্ত্রী শিউলী খাতুন (৪২), পৌর এলাকার শামসুন নাহার স্বপ্না (২৭), জেলার গুরুদাসপুর উপজেলার রোজিনা বেগম (৪০) ও মোজাম্মেল হোসেন (৩৮)।

গ্রেপ্তারদের মধ্যে শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগেও তিনি থানার ভেতরে নেচে-গেয়ে ভিডিও নির্মাণ করার পর তা ফেসবুকে প্রকাশ করায় গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করাচ্ছিলেন। আজও তার বাড়িতে দুই নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খদ্দের ও যৌনকর্মীসহ আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩১:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫