ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন্দুয়ায় জমি বিরোধে সংঘর্ষে নারী নিহত, আহত ৩০ চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি ছাত্রশিবিরের গজারিয়ায় এসএসসি পরীক্ষায় প্রশ্ন নিয়ে অনিয়মিত শিক্ষার্থীদের আপত্তি তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার মাগুরায় আমগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার শেরপুরে অবৈধ ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে জরিমানা গৌরনদীতে অ্যাম্বুলেন্স–ইজিবাইক সংঘর্ষে ৭ জন আহত হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া হ্রাস করার পরিকল্পনা: ধর্মমন্ত্রী ড. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও মদ জব্দ

জ্বালানি বাজারে অস্থিরতা: পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বিশ্ব জ্বালানি বাজারে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করতে পারে। এ বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত তৈরির জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক এই নির্দেশ দেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম তাস জানিয়েছে, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।

আলেক্সান্দার নোভাক বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের চলমান সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে, যা সরবরাহ ব্যবস্থাকেও প্রভাবিত করছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনো বেশ শক্তিশালী। তবে বর্তমান পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ সরবরাহ স্থিতিশীল রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। রাশিয়া সরকার বলছে, দেশটির তেল পরিশোধন কার্যক্রম গত বছরের মতোই স্বাভাবিক রয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহে বড় কোনো ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

উল্লেখ্য, গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোল সংকট দেখা দিয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ইউক্রেনের হামলায় দেশটির কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে জ্বালানির সরবরাহে চাপ সৃষ্টি হয়। সেই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদাও বেড়ে যায়।

এ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে এর আগেও একাধিকবার পেট্রোল ও ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। নতুন করে এই সিদ্ধান্ত কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জ্বালানি বাজারে অস্থিরতা: পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া

আপডেট সময় : ১১:২১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬