ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অস্ত্র রপ্তানিতে বড় পরিবর্তন আনল জাপান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দীর্ঘদিনের শান্তিবাদী অবস্থান থেকে সরে এসে অস্ত্র রপ্তানি নীতিতে বড় পরিবর্তন এনেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সরকার উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রপ্তানির ওপর থাকা দীর্ঘদিনের বিধিনিষেধ শিথিলের নতুন নিয়ম অনুমোদন করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাপান এখন থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজসহ উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে। এতদিন দেশটি সীমিত কয়েকটি ক্যাটাগরির প্রতিরক্ষা সরঞ্জাম—যেমন উদ্ধারকাজ, পরিবহন, নজরদারি, সতর্কবার্তা ও মাইন অপসারণ যন্ত্র—রপ্তানির অনুমতি দিত।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, বর্তমান বিশ্বে কোনো দেশ একা নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক অংশীদারত্ব গড়ে তোলা সময়ের দাবি।

সরকারের এই নীতির লক্ষ্য হিসেবে বলা হয়েছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করা। একই সঙ্গে অস্ত্র রপ্তানিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি নতুন খাত হিসেবে দেখছে টোকিও।

তবে নতুন নীতিতে কিছু শর্ত রাখা হয়েছে। প্রতিটি রপ্তানির ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া থাকবে এবং তৃতীয় দেশে অস্ত্র পুনঃরপ্তানির ওপরও কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

সরকার আশ্বস্ত করেছে, জাপানের দীর্ঘদিনের শান্তিকামী নীতির মৌলিক পরিবর্তন করা হয়নি, বরং সতর্কতার সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়াসহ পশ্চিমা মিত্র দেশগুলো। তবে চীনসহ কিছু দেশ জাপানের সামরিক অবস্থান শক্তিশালী করার এই পদক্ষেপের সমালোচনা করেছে।

বিশ্লেষকদের মতে, পূর্ব এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটেই জাপানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ত্র রপ্তানিতে বড় পরিবর্তন আনল জাপান

আপডেট সময় : ০১:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬