ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেই: ইরান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, যার ফল কখনোই ইতিবাচক হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, আগে ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল এবং তা ইসলামাবাদে আলোচিতও হয়। তার দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার আগ পর্যন্ত হরমুজ প্রণালি নিরাপদ ছিল।

তিনি আরও বলেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান তার অবস্থান স্পষ্টভাবে জানায়। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে, লেবাননের যুদ্ধবিরতি চুক্তিতে এমন কোনো বিষয় ছিল না।

বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে এবং একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে, যা তার ভাষায় আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতির লঙ্ঘন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র দুইবার সমঝোতা ভঙ্গ করে ইরানের ওপর হামলা চালিয়েছে এবং এতে ইরানি জনগণের প্রাণহানিও ঘটেছে।

সূত্র: Al Jazeera

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার পরিকল্পনা নেই: ইরান

আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬