ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেক নিশ্চিত করা অপরিহার্য। শুক্রবার রাতে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের ছড়াছড়ি থাকলেও তার একটি বড় অংশই বিভ্রান্তিকর। ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কোনো কিছুকে তথ্য হিসেবে গণ্য করা যাবে না। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় কঠোরভাবে তথ্য যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠতা বজায় রাখতে তথ্যের পাহাড় থেকে সঠিক তথ্য বেছে নেওয়া এবং গুজব রোধে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সরকার একটি প্রাতিষ্ঠানিক ফ্যাক্ট-চেকিং কাঠামো তৈরির কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, গণমাধ্যম যদি সঠিক যাচাইকরণ প্রক্রিয়া নিশ্চিত করে, তবে সমাজ থেকে গুজব ও মিথ্যা সংবাদ চিরতরে দূর করা সম্ভব হবে।

পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬