ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বাসা-বাড়িতে সন্ধ্যার পর লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা ভুয়া

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি জানিয়েছে, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (৪ এপ্রিল) রাতে দলের সহদপ্তর সম্পাদক মো. মুনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজভীর নামে যে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাসাবাড়িতেও সন্ধ্যার পর অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা”— এমন বক্তব্য একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। বিএনপি স্পষ্টভাবে জানায়, এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে রুহুল কবির রিজভী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হন। একই সঙ্গে দলটির নেতাকর্মীদেরও এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে সচেতন থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাসা-বাড়িতে সন্ধ্যার পর লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা ভুয়া

আপডেট সময় : ০৯:৪৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬