হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি ঘোষণা
- আপডেট সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে ক্লাবের মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মোহাম্মদ নাহিজ-কে সভাপতি এবং এম এ মজিদ-কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, সহ-সভাপতি হয়েছেন নির্মল ভট্টাচার্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ মইফুর রহমান তারেক এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. ছানু মিয়া।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক, যাদের মধ্যে গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমান, সৈয়দ এখলাছুর রহমান খোকন এবং রাশেদ আহমেদ খান উল্লেখযোগ্য।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর হবিগঞ্জে সাংবাদিকতা পেশার মানোন্নয়ন ও সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।




















