ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব চট্টগ্রামে অফিসে ঢুকে চাঁদা দাবি ও হামলা, ব্যবসায়ী আহত বর্তমান মজুত জ্বালানি ১২ বছর পর্যন্ত গ্যাস চাহিদা মেটাতে পারবে: জ্বালানি মন্ত্রী সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার এপ্রিলের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়ে ১৯৬ কোটি ডলার কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধ: মাস না পেরোতেই ধস ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুঞ্জন, নিরাপত্তা জোরদার মাদারীপুরে এসএসসি প্রবেশপত্র না পেয়ে ২০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তা চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

এডিআরের মাধ্যমে প্রায় ২ লাখ মামলা নিষ্পত্তি, লিগ্যাল এইডের প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির মাধ্যমে দেশে প্রায় ২ লাখ মামলা নিষ্পত্তি করেছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সংস্থার কার্যক্রম নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে এডিআরের আওতায় মোট ১ লাখ ৯৯ হাজার ৯৫৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রি ও পোস্ট-কেইস মিলিয়ে মোট ২ লাখ ২০ হাজার ৮৯০টি মামলায় এডিআর উদ্যোগ নেওয়া হয়। এসব মামলায় উপকারভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৭৪ জনে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, একই সময়ে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন মানুষকে আইনি সেবা দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের বিভিন্ন নিম্ন আদালত, শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এই সেবার আওতায় অন্তর্ভুক্ত ছিলেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারিভাবে এই সেবা দেওয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর আইন ও বিচার বিভাগের অধীনে সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এডিআরের মাধ্যমে প্রায় ২ লাখ মামলা নিষ্পত্তি, লিগ্যাল এইডের প্রতিবেদন প্রকাশ

আপডেট সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬