হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা
- আপডেট সময় : ১১:০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শোয়েব চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, রুহুল হাসান শরীফ, রাসেল চৌধুরী, টিপু চৌধুরী, প্রদীপ দাশ সাগর এবং এম এ আজিজ সেলিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মূলধারার গণমাধ্যমে কর্মরত অনেক সক্রিয় সাংবাদিক দীর্ঘদিন ধরে সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়ে এলেও তা এখনো নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় দ্রুত সক্রিয় ও পেশাদার সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে যারা সাংবাদিকতায় নিষ্ক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও পেশাদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা শুরুর আগে সদ্যবিদায়ী সভাপতি রাসেল চৌধুরী নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।




















